ফেসবুক সম্পর্কে আমাদের অজানা কিছু তথ্য

ফেসবুক!

নিশ্চয়ই ব্যবহার করেন সাইটটি ?

এই সাইট আমরা নিত্যদিন প্রতি মুহূর্তে ব্যবহার করে চলেছি৷ অথচ ফেসবুক সম্পর্কে এমন কিছু তথ্য আছে যা আমরা জানি না৷ এই যেমন ২০০৯ সালে চিনে ফেসবুক ব্যবহারকে নিষিদ্ধ করা হয়েছিল৷ জানতেন কি এটা? এরকম বেশ কয়েকটি অজানা তথ্যের সুলুক সন্ধান দেওয়া হল যা অবাক করবে আপনাকেও৷

বছর চোদ্দ আগে নেট দুনিয়ায় বিপ্লব এনেছিল বহুল ব্যবহৃত সাইটটি৷ সময়ের সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে চাহিদা৷ কিন্তু, রেহাই মেলেনি, পড়তে হয়েছে কড়া সমালোচনার মুখে৷ তবে, সেজন্য ভাটা পড়েনি জনপ্রিয়তায়৷ ইউজারদের চাহিদা মেটাতে সংস্থা এনেছে আপডেটেড ফিচারসগুলি৷ যা আবারও আকর্ষণ করেছে ইউজারদের৷

১) ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ৷ কিন্তু অনেকেই হয়ত জানেন না, মার্ক জুকেরবার্গকে ফেসবুক থেকে কখনই ব্লক করা সম্ভব নয়৷

২) বহু মানুষের মৃত্যুর জন্য দায়ী ফেসবুকের ‘আনফ্রেন্ড’ অপসনটি৷

৩) ব্যবহারকারীকে নিজের পছন্দের ভাষা ব্যবহারের সুযোগ দিচ্ছে সাইটটি৷

৪) ফেসবুকে এখনও প্রায় ৩০ মিলিয়ন মৃত ইউজার অ্যাকাউন্ট রয়েছে৷

৫) ‘ফেসবুকে অন হলেই এক চড়৷’ এমনই অদ্ভুত নির্দেশ দিয়েছিলেন এক ব্লগার৷ তিনি নাকি কাজটির জন্য এক মহিলাকে হায়ারও করেছিলেন৷

৬) প্রত্যেকদিন প্রায় ৬০০,০০০ লাখ ফেসবুক অ্যাকাউন্টে হ্যাকিংয়ে্র চেষ্টা হয়ে থাকে৷

৭) লগ-আউটের উপর পরও ফেসবুকে থেকে যায় হিস্ট্রি৷ ইউজার প্রতিদিন কোন সাইটগুলিতে ভিজিট করছেন, তা সবই থেকে যায় ফেসবুকে৷

৮) ফেসবুকে স্ট্যাটাস আপলোড করার ট্রেন্ড বহুদিনের৷ কিন্তু, জানেন কি প্রতি তিনজনের মধ্যে একজন ফেসবুক ভিজিট করার পর নিজের জীবন নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন৷

৯) ফেসবুকে ফেক অ্যাকাউন্টকে ঘিরে ঘটেছিল আরও এক মজার ঘটনা৷ যেখানে এক মহিলাকে জেলবন্দী করা হয় ২০ মিনিটের জন্য৷ তার অপরাধ, ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে নিজেই নিজের অ্যাকাউন্টে অপমানজনক ম্যাসেজ পাঠিয়েছিলেন৷

মোবাইল ইনকাম

মোবাইল দিয়ে কয়েকটি উপায়ে আপনি আয় করতে পারেন তবে আনলাইনে ইনকাম করার জন্য পিসি বেষ্ট তার পরেও কয়েকটি কাজ আছে যা আপনি মোবাইল দিয়ে করতে পারেন।

1.Small Gigs for Businesses with Jobs for Freelancers ছোট ছোট কাজ করে ইনকাম করতে পারেন।

2.ডলার কিনা বেচার সাইটে রফার করে ইনকাম করতে পারবেন বাংলাদেশের একটা ভালো সাইট থেকে।

Asian Exchanger

৩.আনলাইনে ডলার কিনাবেচা করে(যদিও বাংলাদের আইনে এটা অবৈধ) তারপরেও মনে চাইলে করতে পারেন Online payments & Money transfer Home নেটেলার

Online payments & Money transfer স্কিল এই ডলার গুলোর ব্যাপক চাহিদা শুধু মোবাইল ব্যাবহার করেই এই কাজটা করতে পারেন।

৪.বাংলাদেশে বেট ৩৬৫ নেটেলার স্কিল এগুলোর একাউন্ট এর প্রচুর চাহিদা এই একাউন্টগুলো মোবাইল দিয়ে করা যায় এগুলো তৈরি করে সেল করতে পারেন। ৩-৪ এই দুইটা সম্পর্কে আরোজানার আগ্রহ থাকলে আমাকে জানান।

৫.Online CAPTCHA Solving and Image Recognition Service. ক্যাপচার সলভ করে মেবাইল দিয়ে ইনকাম করতে পারেন। h

৬.ফেসবুক পেজ বা গ্রুপ তৈরি করে সেখানে প্রডাক্ট সেল করে বা পেজে ভিডিও আপলোড করে এডসেন্স থেকে ইনকাম করতে পারেন।

৭.Telegram – Apps on Google Play চ্যানেল করে বা গ্রুপ কে ইনকাম করতে পারেন মোবাইল দিয়ে।

৮.মোবাইল রিচার্জ বিকাশ রকেট নগদ এর টাকা লেনদেন করে ইনকাম করতে পারেন মোবাইল দিয়ে।

৯.বিগেনার লেবেলের হলে ইউটিউবিং করতে পারেন মোবাইল দিয়ে।

১০.MABS IT Online Academy

  1. লাজুক ভায়ের এফেলিয়েট মার্কেটিং নিয়ে কিছু সিখতে পারবেন 500 টাকার আমার একটি কোর্স কিনা আছে রেভিনিও শেয়ার এফবিএস ট্রডিং সাইটের জন্য যা মোবাইল দিয়েই করা যাবে আপনাদের জন্য আমি ফ্রিতে দিয়ে দিচ্ছি কিন্তু দয়া করে কেউ এর অপব্যাবহার করবেন না
  2. usuer-msmotin@gmail.com

pass-motin007

  • ধন্যবাদ সবাইকে লেখার মধ্যে কোন সমস্য থাকলে আমাকে জানাবেন আশা করি উত্তরটির মধ্যমে আপনাদের উপকার হবে।
  • রিসার্চ করে খুজে খুজে লিখি কষ্ট করে আপডেট দিলে আপনার কোরার একাউন্ট থেকে পয়সা কটে নিবে না।

দোকানের পরিচিত বাড়াবো কিভাবে?

দোকানের পরিচয় বাড়ানোর জন্য কয়েকটি উপায়

আপনি যে ধর্মের মানুষে মুসলিম হলে আল্লাহ্ হিন্দু হলে ভগবান ও আন্যন ধর্মের হলে সেই ধর্মের স্রষ্টার ওপর বিশ্বাস রেখে আপনার দোকান পরিচালনা করুন। সকল সময় স্রষ্টাকে সরন করুন তার পরের কাজগুলো ধাপে ধাপে অনুষরন করুন। আশা করি উপকার পাবেন পরিচিতি বৃদ্ধি পাবে আপনার দোকানের।

১.সর্ব প্রথম দোকানের পজিশন নিন একটা যায়গায় যে যাইগা সবার চোখে পড়বে।

২.দোকানে লাভ কম করে ভালো মানসম্মত

ছবি-গুগোল

প্রডাক্ট বিক্রি করুন।

৪.এমন কিছু প্রডাক্ট বিক্রি করুন যা মানুষের বিশেষ দরকার হয় কিন্তু আপনার এলাকায় পাওয়া যায় না।

৫. এলাকায় মাইকিং করুন।

৬.টিভিতে বিঙ্গাপন দিন লেডিস কালেকশন হলে স্টার জলসায়।

৭.লিপলেট বিলি করুন এবং পোষ্টারিং করুন।

৮.ফেসবুক পেজ ও গ্রুপ করে সেটা আপনার বন্ধুদের

ইনভাইট করুন।

৯.পেজ এবং গ্রুপ বুষ্ট করুন একজন দক্ষ ডিজিটাল মার্কেটার এর সাহাজ্যে। চাইলে আমাকে নক করতে পারেন আমি ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে আছি।

১০.সকল সময় সৎ থাকুন এবং কাষ্টমার এর সঙ্গে নম্র ব্যাবহার করুন।

আশা করছি এই ১০ টি কাজ করলে আপনার দোকানের পরিচিতি বাড়ানোর জন্য ৯০% কাজ হয়ে যাবে বাকি ১০% আপনার হাতে

মহান নেতা কেন শান্তিতে নোবেল পেল না

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তিতে নোবেল পাননি কেন?

শেখ মুজিবুর রহমান নোবেল পুরস্কার না পাওয়ার কারণ হল পাকিস্তানিদের সাথে আপোষ মীমাংসা না করা।

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের জয়লাভের পর পাকিস্তানিরা বঙ্গবন্ধুর নিকট ক্ষমতা হস্তান্তরে টালবাহানা শুরু করে।

১৯৭১ সালের মার্চ মাসে শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলন শুরু করেন। তাঁর নির্দেশের পুরো পূর্ব পাকিস্তান অচল হয়ে যায়। সেনাবাহিনী আর জনগণের সংঘর্ষ হতে থাকে পুরো প্রদেশে। চট্টগ্রামে পাকিস্তানিদের অস্ত্র খালাসে বাঙালিরা বাধা দিলে খালাসিদের উপর গুলি চালানো হয়। উত্তপ্ত হয়ে যায় পুরো পূর্ব পাকিস্তান।

এমন অবস্থায় মুজিবের সাথে আলোচনা করতে আসেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ও জুলফিকার আলী ভুট্টো। বঙ্গবন্ধু ৬ দফার ব্যাপারে কোনো আপোষ করতে অস্বীকার করেন। উনার দাবি ছিল-

আমি আমার জনগণকে ৬ দফার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচন জিতেছি। আমাদের বিজয় ছিল ৬ দফার ম্যান্ডেট।

শেখ মুজিব পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত্বশাসন নিয়ে কোনো আপোষ না করায় ইয়াহিয়া বাঙালি নিধনের পরিকল্পনা অনুমোদন করেন। ২৫শে মার্চ রাতের প্রথম প্রহরে শুরু হয়ে যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ। শেখ মুজিবকে গ্রেফতার করা হয়।

অর্থাৎ, শেখ মুজিবের রাজনীতি ছিল জনগণের অধিকারের জন্যে, তিনি কিন্তু শান্তি প্রতিষ্ঠার জন্য কিছু করেননি। বরং বাংলার স্বায়ত্ত্বশাসনকে শান্তির উপরে গুরুত্ব দিয়েছিলেন তিনি, এজন্যই তিনি বলেছিলেন-

এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।

শেখ মুজিব যদি যুদ্ধের পথ বেছে না নিয়ে ৬ দফাকে বিসর্জন দিয়ে কোনোভাবে প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করে পাকিস্তানিদের সাথে একটা শান্তিচুক্তি করে অশান্ত পূর্ব পাকিস্তানকে শান্ত করতেন, তাহলে ‘হয়তো’ বা শান্তিতে নোবেল পুরস্কারের একটা সম্ভাবনা থাকতে পারত।

কিন্তু শেখ মুজিব ছিলেন একজন জাতীয়তাবাদী বাঙালি নেতা, কোনো শান্তিবাদী কর্মী নন।

আপনার একটি ফেসবুক একাউন্ট এর দাম ৭০ হাজার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপনার একটি অ্যাকাউন্ট আছে। আপনার অ্যাকাউন্টটি বন্ধ, ডিএ্যাকটিভ বা রাখতে হবে। বিনিময়ে আপনাকে কিছু অর্থ দেয়া হবে। এজন্য কত টাকা আসা করেন আপনি?

গবেষণা বলছে, কম-বেশি যাই দাবি করুন না কেন, একটি অ্যাকাউন্টের মূল্য গড়ে প্রায় ৭০ হাজার টাকা। অর্থাৎ একজন ব্যবহারকারীকে ৭০ হাজার টাকা দিলে তিনি তার অ্যাকাউন্টটি বন্ধ, হস্তান্তর বা ডিঅ্যাকটিভ করতে রাজি হন।

ব্যবহারকারীদের কাছে এই সামাজিক মাধ্যমটি কতটা মূল্যবান তা নিয়ে এক জরিপ পরিচালনা করা হয়েছে। ‘প্লাস ওয়ান’ নামর একটি জার্নালে ওই জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের টাফ্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ওই জরিপে ফেসবুক অ্যাকাউন্ট নিলামের ব্যবস্থা করে। এজন্য অ্যাকাউন্টধারীরা কত টাকা প্রত্যাশা করেন তা জানতে চাওয়া হয়। এর উত্তরে এমন গড়ে ৭০ হাজার টাকা প্রত্যাশা করে ব্যবহারকারীরা।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

জীবনের কয়েকটি তিতা কথা

কোন বন্ধুই চীর বন্ধু নয়, সময়ের সাথে সাথে ঠিকই আসল রূপ দেখতে পারবেন।

টাকা পয়সা জীবনের সব কিছু নয়, আবার টাকা পয়সা জীবনের অনেক কিছু।

আপনার প্রত্যেক টি খারাপ ও ভালো কর্মের ফল আপনাকে ভোগ করতে হবে।

জন্ম যখন নিয়েছেন আপনাকে অতি শিঘ্রই মরতে হবে।

আপনার জীবন নষ্ট বা ভালো করার জন্য শুধু মাত্র আপনে নিজেই দায়ী।

ক্রেডিট-রেজাউল ইসলাম তাহসিন

ভাল ১০টি পেশাদারী টোটকা

  1. রিকশাওয়ালাকে তাঁর পারিশ্রমিক দেয়ার পর একটি হাসি বকশিস দিতে পারেন। এতে করে পরেরবার ভাড়া নিয়ে তার সাথে অযথা তর্কাতর্কি হওয়ার সম্ভাবনা ৫০% কমে যাবে।
  2. আপনি যদি কোনো মিটিংয়ের হোস্ট হয়ে থাকেন, তাহলে মিটিং রুমের একপাশ থেকে অন্যপাশে হাঁটতে হাঁটতে আপনার পরিকল্পনা বর্ণনা করুন।এতে অন্যরা আপনার সাথে আরো ফ্রি হয়ে কথা বলতে পারবে।
  3. কাউকে তার আয় সম্পর্কে জিজ্ঞেস করবেন না।
  4. ইংরেজিতে কাউকে তার বয়স জিজ্ঞেস করার সময় ‘How old are you’ না বলে বলুন ‘How young are you?’।
  5. মানুষকে পছন্দ করার সুযোগ দিন। “কফি খাবি?” না বলে বলুন “কোনটা খাবি, চা না কফি?”
  6. ছোট বাচ্চাদের/ছাত্রদের সাথে হেসে কথা বলুন। তা না হলে আপনার চেহারা দেখে সে প্রশ্ন জিজ্ঞেস করতে বা স্বাভাবিকভাবে কথা বলতে বিব্রতবোধ করতে পারে।
  7. সবার সামনে কারো ভুল ধরিয়ে দিবেন না। এতে সে অপমানিত বোধ করতে পারে।
  8. সবাইকে মতামত প্রকাশের সুযোগ দিন। নিজের মতামত অন্যের উপর চাপিয়ে দিবেন না।
  9. কারো সাথে ততক্ষণই মজা করবেন যতক্ষণ সে তা উপভোগ করে।
  10. কারো ছোট্ট উপকারেও ধন্যবাদ দিতে ভুলবেন না। তা না হলে পরেরবার তার থেকে উপকারের আশাও করবেন না।

ধন্যবাদ,

শাহ পরান

ডক্টর এপিজে আবদুল কালাম-এর সম্বন্ধে অধিকাংশ মানুষের না জানা কথা

ডক্টর এপিজে আবদুল কালাম ছিলেন ভারতের ১১ তম রাষ্ট্রপতি। তৎকালীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার তার নাম রাষ্ট্রপতি হিসেবে প্রস্তাব করলে জাতীয় কংগ্রেস, সমাজবাদী পার্টিসহ অনেক দলই তা একযোগে মেনে নেয়। তিনি পেশাগত দিক দিয়ে একজন বিজ্ঞানী হলেও পরে দেশ গড়ার কাজে ব্রত হয়েছিলেন। তিনি ‘ইসরো’ এবং ‘ডিআরডিও’ তে দীর্ঘদিন কাজ করেন।বর্তমানে প্রতিষ্ঠান দুইটির সফলতার জন্য তার অবদানকেই বেশি গণ্য করা হয়। তিনি ভারতের ‘মিসাইল ম্যান’ নামে খ্যাত। চলুন জেনে নেওয়া যাক তার সম্পর্ক এ অজানা বিষয়গুলো।

  • রাষ্ট্রপতির চেয়ার প্ৰত্যাখান: রাষ্ট্রপতি পদ থেকে অবসর গ্রহণের পর ২০১৩ সালে এপিজে আবদুল কালামকে আইআইটি বারানসীতে একটি অনুষ্ঠানে আমন্ত্রিত করা হয়। মঞ্চের মধ্যে পাঁচটি চেয়ার ছিল এবং তার জন্য বরাদ্দকৃত চেয়ারটি ছিল অনেক বড় এবং মাঝখানে। এমন সম্মান পছন্দ হয়নি তার। ফলে তিনি ওই চেয়ারটি ছেড়ে দিয়ে সাধারণ চেয়ারে বসেন।
  • বিদ্যুৎহীন জায়গায় একসঙ্গে ৪০০ ছাত্রের ক্লাস নেন: ২০০২ সালে রাষ্ট্রপতি হওয়ার পর একটি স্কুলে ক্লাস নেওয়ার কথা ছিল তার। কিন্তু যখন তিনি ক্লাস নেওয়া শুরু করেন তখন হটাৎ করে বিদ্যুৎ চলে যায়। তবে এতে অধৈর্য না হয়ে তিনি ১ ঘণ্টাব্যাপী ক্লাস নেন। এতে সকলে মুগ্ধ হন।
  • কোরআন ও গীতা পড়তেন: জম্মসূত্রে মুসলিম হলেও তিনি সকল ধর্মই মেনে চলতেন। এমনকি সরস্বতীর হাতে থাকা বীণা বাজাতেও পারদর্শী ছিলেন তিনি।
  • দরদী মনোভাব: তিনি ডিআরডিও র চেয়ারম্যান থাকাকালীন লক্ষ্য করেন, প্রতিষ্ঠানটির বাইরের উঁচু দেয়ালে অধিক সুরক্ষার জন্য বাঙ্গা কাচ দেওয়া হয়। তিনি তা সরিয়ে নিতে বলেন কারণ পাখি ঐখানে বসলে আঘাত লাগতে পারে।
  • ক্ষমা প্রদানের ক্ষেত্রে কঠোরতা: ভারতের কোনো রাষ্ট্রপতিকে মৃত্যুদন্ডপ্রাপ্ত ২১ জন আসামির মধ্যে ২০ জনকে ক্ষমা করার সুযোগ দেওয়া হয়েছে। তবে তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাউকে ক্ষমা প্রদান করেন নি।
  • আন্তর্জাতিক সম্মান: ২০০৫ সালের ২৬ শে মে কে তার আগমনকে স্মরনীয় করে রাখার জন্য সেই দিনটিকে সুইজারল্যান্ড সরকার ‘বিজ্ঞান দিবস’ ঘোষণা করে। তার ৭৯ তম জন্মদিন কে বিশ্বজুড়ে ‘ছাত্র দিবস’ হিসেবে পালন করে জাতিসংঘ। এছাড়াও তিনি বিশ্বের প্রায় ৪০ টি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পান।
  • সকল অর্থ দান: যখন তিনি জানতে পারেন যে, রাষ্ট্রপতি ক্ষমতা থেকে সরে যাওয়ার পরও দেখভালের দায়িত্ব সরকারের, তখন তিনি তার সব সঞ্চয় ও আয় নিজের গড়া ‘পিইউআরএ’ ট্রাস্টে দান করেন
Create your own website, free on WordPress.com.Create your own website.
Start free